Dhaka ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

রাবিতে ছাত্র শিবিরের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচি

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 88

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫ টার দিকে শহীদুল্লাহ কলা ভবনের পাশে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা একত্রিত হয়ে তিনটি গ্রুপে ভাগ হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন।

কর্মসূচিতে তারা ক্যাম্পাসের ভিতরে পড়ে থাকা বিভিন্ন ধরনের কাগজ ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। নির্বাচন সম্পূর্ণ হওয়ার পরের দিন তারা এসব কাজ শুরু করেন। অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সুন্দর ও পরিবেশবান্ধব রাখতে ‘ক্যাম্পাস ক্লিন কর্মসূচি’ শুরু করেন।

শিবিরের সাংগঠনিক সম্পাদক হাফেজ মেহেদী হাসান বলেন, “আমরা রাবি ছাত্রশিবিরের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, যখন‌ই রাকসু সম্পূর্ণ হয়ে যাবে। আমরা আমাদের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। সেই প্রেক্ষিতে আজ এই ক্যাম্পাস ক্লিন মুভমেন্ট। আমরা চেষ্টা করছি কাল আমাদের ছাত্র ভাই বোনরা ক্যাম্পাসে এসে যেন অপরিচ্ছন্ন পরিবেশ দেখে কষ্ট না পান।”

এসময় বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবিতে ছাত্র শিবিরের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচি

প্রকাশের সময় : ০৯:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫