বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

শাহরুখের মান্নাতে এবার জ্বলবে না দীপাবলির আলো

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 100

বলিউডে উৎসবের মৌসুম বলতে আলো-সাজসজ্জার দীপাবলির এই সময়টাই। এ বছরও মায়ানগরীতে চলছে সেই আয়োজন। তবে এবার ব্যতিক্রম ঘটছে শাহরুখের বাড়ি মান্নাতে। কারণ, এবার দীপাবলি উপলক্ষে কোনো আয়োজন রাখেননি কিং খান। বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি।

কোভিড-১৯ পরবর্তী সময় থেকেই ‘মান্নাত’-এর দীপাবলি পার্টি অনেকটা বিরতিতে। আগে প্রতি বছর শাহরুখ-গৌরীর আয়োজন থাকত বলিউডের অন্যতম বড় পার্টিগুলোর একটি। আলো, আতিথেয়তা আর তারকাদের আড্ডায় মুখর থাকত সমুদ্রতটের সেই এলাকা।

শেষবার মান্নাতে বড় পরিসরে দীপাবলি উদ্‌যাপন হয় ২০২৪ সালে, যা একসঙ্গে মিশেছিল শাহরুখের জন্মদিনের অনুষ্ঠানের সঙ্গে। প্রায় আড়াইশ তারকা, পরিচালক ও ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন সেই উৎসবে। তার আগে ২০১৮ সালের আয়োজনও ছিল বেশ স্মরণীয়; যেখানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, শিল্পা শেঠি, অনন্যা পাণ্ডে প্রমুখ।

তবে এ বছর শাহরুখ কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন, তাই কোনো আয়োজন রাখেননি বলিউড বাদশাহ। পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি ‘কিং’-এর শুটিংয়ে রয়েছেন তিনি। ছবিটিতে শাহরুখের সঙ্গে প্রথমবার অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাহরুখের মান্নাতে এবার জ্বলবে না দীপাবলির আলো

প্রকাশের সময় : ০৪:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫