Dhaka ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে হত্যার নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 73

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের এক গুরুতর লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, এই নিন্দনীয় ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং ভারত সরকারকে অবিলম্বে নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার আহ্বান জানাচ্ছে। অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা অত্যাবশ্যক।

বাংলাদেশ সরকার আরও জানায়, জাতীয়তা নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রাখে। পাশাপাশি, এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে হত্যার নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশের

প্রকাশের সময় : ০২:০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫