Dhaka ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু, প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 117

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ, ১৭ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং আগামী ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ১৫০ টাকা।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, পুনঃনিরীক্ষণের আবেদন শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হবে। শিক্ষা বোর্ড বা মন্ত্রণালয়ের অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের ওয়েবসাইটে গিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। এরপর একটি মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর এসএমএস পাঠানো হবে।

পরবর্তী ধাপে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ফল দেখতে পারবেন। এক বা একাধিক বিষয়ে পুনঃনিরীক্ষণের জন্য বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

ফি বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল রকেট বা টেলিটক মোবাইল সিমের মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের পর ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন জমা দিতে হবে। প্রয়োজনে ফি দেওয়ার আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জন করা যাবে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে। একবার ফি পরিশোধের পর আবেদন বাতিল বা সংশোধন করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।

এর আগে বৃহস্পতিবার দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবারের ফলাফলের গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত ২০ বছরে সর্বনিম্ন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬৯ হাজার ৯৭ জন, যা গত বছরের তুলনায় কম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু, প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা

প্রকাশের সময় : ১২:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫