Dhaka ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

রাকসু নির্বাচন : ভূমিধস জয়ের পথে শিবির

কামরুজ্জামান, রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 162

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ভূমিধস জয়ের পথে রয়েছে। ঘোষিত ১৭টি হলের মধ্যে ১২টির ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, শিবির-সমর্থিত প্রার্থীরা প্রায় তিনগুণ ভোটে এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের চেয়ে।

শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।

ফলাফলে দেখা যায়, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৭ হাজার ৫২৫ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট। তিনগুণেরও বেশি ব্যবধানের এই ফলাফল রাকসুর ইতিহাসে বিরল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

জেনারেল সেক্রেটারি (জিএস) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার এগিয়ে আছেন ৭ হাজার ৪৮৭ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ফাহিম রেজা পেয়েছেন ৩ হাজার ৯৯১ ভোট।

অন্যদিকে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির-সমর্থিত সালমান সাব্বির পেয়েছেন ৪ হাজার ৫৭২ ভোট, এবং তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩ হাজার ৫২১ ভোট।

ফলাফল অনুযায়ী, ঘোষিত ১২টি কেন্দ্রে শিবির-সমর্থিত প্রার্থীরা ধারাবাহিকভাবে এগিয়ে থাকায় ক্যাম্পাসজুড়ে শিবিরপন্থি শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

নির্বাচনে মোট ১৭টি হলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো সময়জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখে। প্রায় এক হাজার বুথে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাকসু নির্বাচন : ভূমিধস জয়ের পথে শিবির

প্রকাশের সময় : ০৮:০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫