Dhaka ০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

রাকসু নির্বাচন: ক্যাম্পাসের বাইরে জামায়াত-বিএনপি সমর্থক ও উৎসুক জনতার ভিড়

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 98

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের বাইরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায়, বিশেষ করে স্টেশন বাজারে, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব প্লাবন বলেন, “আমরা সকাল থেকেই এখানে অবস্থান করছি। আমাদের মধ্যে রাজশাহী জেলা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। আমরা আমাদের প্যানেলের পক্ষে অবস্থান করছি। নির্বাচনের বিভিন্ন খবর ও আলোচনা শুনে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। যেহেতু আমরা বহিরাগত, তাই ক্যাম্পাসের বাইরে থেকেই অবস্থান করছি।”

অন্যদিকে জামায়াত নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, “৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। আমরা উৎসুক জনতা হিসেবে এখানে অবস্থান করছি। আমাদের বাসা পাশেই হওয়ায় আমরা কাছ থেকে এই নির্বাচনী উৎসব দেখছি। অনেকেই আগ্রহ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সবাই ফলাফলের অপেক্ষায় আছি।”

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার ১৭ টি কেন্দ্রে রাকসু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখন ভোট গণনা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাকসু নির্বাচন: ক্যাম্পাসের বাইরে জামায়াত-বিএনপি সমর্থক ও উৎসুক জনতার ভিড়

প্রকাশের সময় : ০৮:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫