গুরুত্বপূর্ণ সংবাদ:
চাকসু নির্বাচনে সাদিক কায়েমের ভাই আয়াজ বিজয়ী
জনতার আদালত অনলাইন
- প্রকাশের সময় : ১০:৪৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 101
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদের কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ঢাবির ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ।
আবু আয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী হল শাখার প্রকাশনা সম্পাদক। তিনি ওই হলের আবাসিক শিক্ষার্থী।
চাকসুর ভিপি পদে ৭ হাজার ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ইব্রাহীম হোসেন রনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪ হাজার ৮৫ ভোট।
জিএস পদে সাঈদ বিন হাবিব ৭ হাজার ২৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে ছাত্রদলের শাফায়াত পেয়েছেন ২ হাজার ৪৩৩ ভোট। এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক ৬ হাজার ৪৩১ ভোট পেয়ে এগিয়ে আছেন।
Tag :






















