Dhaka ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

২৯ নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 85

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের ২৯ জন সহকারী উপজেলা বা সহকারী থানা নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবলায়ের উপ-সচিব ইকবাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের ২৯ জন সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে নির্বাচন কমিশন কর্মচারি নিয়োগ বিধিমালা, ২০২৩ এর ৬ নম্বর বিধি অনুসারে তাদের চাকরি স্থায়ী করা হলো।’

এসব কর্মকর্তা ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা পদে যোগদান করেছিলেন। যোগাদানের তারিখ থেকে তাদের চাকরি স্থায়ী করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৯ নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি

প্রকাশের সময় : ১১:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫