Dhaka ০১:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০৩:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 54

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে, সোমবার (১৩ অক্টোবর) ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা এবং পাম ওয়েলের দাম ১৩ টাকা বাড়ানোর ঘোষণা দেন। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা বেড়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

গত আগস্টে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দেন, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এক টাকার অনুমতি দেয়। ব্যবসায়ীরা তখন সরকারের নির্দেশনা অনুযায়ী কোনো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেননি।

নতুন বৈঠকের পর ব্যবসায়ীরা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও, বাণিজ্য উপদেষ্টা জানান, বাজারে তেলের দাম বাড়ানোর প্রস্তাব সরকার অনুমোদন করেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশের সময় : ০৩:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫