Dhaka ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসি নিয়ে স্বচ্ছ ধারণা নেই জনগণের, ব্যাপক প্রচারণার উদ্যোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 52

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে স্বচ্ছ ধারণা গড়ে তোলার উদ্দেশ্যে ব্যাপক প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট শাখা ও অধিশাখাগুলো নিয়মিত সংবাদ ও প্রেস রিলিজের জন্য প্রচারযোগ্য তথ্য জনসংযোগ অধিশাখায় পাঠাবে।

ইসি জানায়, আগামী নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার পাশাপাশি জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে প্রতিটি শাখা কঠোর পরিশ্রম করছে। তবে কার্যক্রম সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় জনগণের মধ্যে স্বচ্ছ ধারণা তৈরি হচ্ছে না। তাই কমিশন অংশীজন ও জনসাধারণের কাছে ধারাবাহিক কার্যক্রম সহজভাবে উপস্থাপন করার পরিকল্পনা নিয়েছে।

এ লক্ষ্যে, সব শাখাকে প্রতি বুধবার বেলা ১১টার মধ্যে তাদের প্রচারযোগ্য তথ্যাদি জনসংযোগ অধিশাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সপ্তাহের যেকোনো সময়ে তাৎক্ষণিক প্রচারযোগ্য কোনো তথ্য থাকলে তা অবিলম্বে পাঠানোর জন্যও অনুরোধ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসি নিয়ে স্বচ্ছ ধারণা নেই জনগণের, ব্যাপক প্রচারণার উদ্যোগ

প্রকাশের সময় : ০১:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫