Dhaka ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিদায় নিলো মৌসুমি বায়ু, কমছে বৃষ্টি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 57

বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর ফলে দেশজুড়ে বৃষ্টিপাত অনেকটা কমে গেছে। আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানায়, চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে মৌসুমি বায়ুপ্রবাহ শুরু হয়। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকে। এ সময় সমুদ্র থেকে স্থলভাগে আর্দ্র বায়ু প্রবাহিত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।

তবে মৌসুমি বায়ু বিদায়ের পর উত্তর-পূর্ব দিক থেকে আসা ঠান্ডা ও শুষ্ক বায়ু প্রবাহিত হতে শুরু করে, যা ধীরে ধীরে দেশের আবহাওয়া শুষ্ক করে তোলে এবং তাপমাত্রা কমতে থাকে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, মৌসুমি বায়ু বিদায় নিলে দেশে বৃষ্টি প্রায় বন্ধ হয়ে যায়। গত ২৪ ঘণ্টায় দেশের ৫২টি আবহাওয়া স্টেশনের কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এখন যদি বৃষ্টি হয়ও, তা মৌসুমি বায়ুর কারণে হবে না।

তিনি আরও বলেন, চলতি মাসের ২০ তারিখের পর সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি নিম্নচাপে পরিণত হলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এর আগে ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই, কেবল বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিদায় নিলো মৌসুমি বায়ু, কমছে বৃষ্টি

প্রকাশের সময় : ০১:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫