তৃতীয় বিয়ে করলেন নারী উদ্যোক্তা তনি, স্বামী কে?

- প্রকাশের সময় : ০৮:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 83
দেশের বহুল আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাদের মধ্যে বয়সের বড় ফারাক থাকায় প্রায়ই কটাক্ষের শিকার হয়েছেন তনি। এর আগে প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে।
সাম্প্রতিক নতুন স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি চাউর হওয়ার সাথে সাথেই প্রশ্ন উঠেছে- কাকে বিয়ে করলেন তনি?
জানা গেছে, উদ্যোক্তা তনির স্বামীর নাম মো. সিদ্দিক। তিনি মানসিব টেলিকমের মালিক এবং এমডি।
সিদ্দিকের ভেরিফায়েড ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় (DMU) থেকে পড়ালেখা করেছেন। যুক্তরাজ্যেই বসবাস করছেন মো. সিদ্দিক। তার দেশের বাড়ি খুলনায়।




















