Dhaka ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাকসু নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, পুলিশ-বিজিবি-র‍্যাবের কঠোর অবস্থান

রাবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৬:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 56

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ক্যাম্পাসে দুই হাজারের বেশি পুলিশ সদস্যের পাশাপাশি মোতায়েন থাকবে ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব। এছাড়া গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও স্কাউট সদস্যরাও নিরাপত্তা কার্যক্রমে অংশ নেবেন

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), র‍্যাব ও বিজিবির প্রতিনিধিদের অংশগ্রহণে এক সমন্বয় সভা শেষে এসব তথ্য জানান আরএমপি কমিশনার আবু সুফিয়ান।

তিনি বলেন, “ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়া পর্যন্ত আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবো। বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গা ও কেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়েও বিশেষভাবে আলোচনা হয়েছে।”

আরএমপি কমিশনার আরও জানান, “বিশ্ববিদ্যালয়ের আশপাশে কিছু বস্তি এলাকা রয়েছে, যেখানে মাদকাসক্তদের উপস্থিতি থাকতে পারে। এসব এলাকায়ও তল্লাশি চালানো হবে। পাশাপাশি, আবাসিক হলে যেন কোনো বহিরাগত অবস্থান না করে, সে বিষয়েও কড়া নজরদারি চলছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, “আমরা চাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। এজন্য তিন বাহিনীর সঙ্গে আমাদের নিয়মিত সমন্বয় চলছে। হলগুলোতে বহিরাগতদের অবস্থান ঠেকাতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।”

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম বলেন, “নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা নিশ্চিত করতে দুই হাজার পুলিশ সদস্যের পাশাপাশি র‍্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। নির্বাচন কমিশনের একটি বিশেষ টিম মাঠে কাজ করবে; কোনো প্রার্থী বা প্যানেল আচরণবিধি ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাকসু নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, পুলিশ-বিজিবি-র‍্যাবের কঠোর অবস্থান

প্রকাশের সময় : ০৬:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫