Dhaka ১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

রাবিতে ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 74

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দিনের শুরু থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মিলনায়তনের আশপাশ। নির্ধারিত সময়েই শুরু হয় নবীনবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, তোমরা আজ বিশ্ববিদ্যালয়ে এসেছ জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করতে। এ বিশ্ববিদ্যালয় থেকে যত বেশি জ্ঞান অর্জন করতে পারবে, তোমাদের জীবন তত সুন্দর ও সমৃদ্ধ হবে। এখানে প্রতিটি বিভাগে সেমিনার ও লাইব্রেরির সুযোগ রয়েছে—এসব সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, তোমরা যাতে কোনো আর্থিক সমস্যায় না পড়ো, সে জন্য আমরা এবার থেকে উপবৃত্তির পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছি। জ্ঞানের প্রতিটি শাখা গুরুত্বপূর্ণ—তাই জ্ঞানের পথে নিরন্তর হাঁটতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখান থেকেই ভবিষ্যতের পথ তৈরি হয়। কঠোর পরিশ্রম ও সৃজনশীলতা চর্চার মাধ্যমে তোমরাই আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলবে।

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, নবীন শিক্ষার্থীরা একটি পণ্যের কাঁচামালের মতো। তোমাদের মধ্যে নতুন সম্ভাবনার সূচনা হয়েছে। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে আবেগ নয়, যুক্তি ও শৃঙ্খলা কাজে লাগাতে হবে। তোমাদের বাবা-মা ও সমাজের স্বপ্ন পূরণের দায়িত্ব এখন তোমাদের কাঁধে।

তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখা, নৈতিকতা অনুসরণ করা এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান। সঞ্চালনা করেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব।

এছাড়া বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. আখতার হোসেন মজুমদারসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা, একাডেমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নবাগতদের ভবিষ্যৎ গঠনে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবিতে ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৩:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫