Dhaka ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪১:০০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 90

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন। আমি বলতে চাই, উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন।”

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, “আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি, আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমরা গত ৫৫ বছর ধরে যে দুঃশাসন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট ও সাধারণ মানুষের আমানত হরণ দেখেছি—সেই ভয়াবহ, অসুস্থ ও আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে জাতির সেফ এক্সিট দরকার।”

সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল

প্রকাশের সময় : ০১:৪১:০০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫