বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব: বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ছেলে জয়ের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 108

দেশের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে তার ছেলে মিরাজুল মইন জয় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের পাঠানো এক বার্তায় জয় জানান, তার বাবা বর্তমানে অসুস্থ এবং নিয়মিত চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, “দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসীসহ সবার কাছে অনুরোধ করছি, আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।”

জয় আরও জানান, বাবার অসুস্থতার খবর প্রকাশের পর দেশ-বিদেশে নিরাপদ সড়ক চাই-এর কর্মী ও ভক্তরা দোয়া করছেন, এমনকি অনেক স্থানে জুমার নামাজে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।

তিনি অভিযোগ করে বলেন, “কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী সামান্য ভিউয়ের আশায় বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করছেন। এতে জনমনে আঘাত লাগছে এবং আমার বাবার ভক্তরা কষ্ট পাচ্ছেন।”

শেষে জয় আহ্বান জানান, কেউ যদি সত্যতা জানতে চান, তারা নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব: বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ছেলে জয়ের

প্রকাশের সময় : ০৯:০০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫