বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী স্মরণে ঢাকায় স্মরণসভা
- প্রকাশের সময় : ০৭:৩৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 100
বীর মুক্তিযোদ্ধা মো: আইয়ুব আলী স্মরণে ঢাকায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচা মেলার দাদা ভাই সভাকক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। পাংশা-কালুখালী উপজেলা সমিতি এ স্মরণসভার আয়োজন করে।
এ স্মরণসভায় পাংশা-কালুখালী উপজেলা সমিতির সভাপতি খোন্দকার মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে সমিতির প্রধান উপদেষ্টা সাবেক নির্বাচন কমিশনার আবু হেনা, সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ সরকারের সাবেক সচিব খোন্দকার মো: আসাদুজ্জামান, উপদেষ্টা কে এম আকতারুজ্জামান, চেয়াম্যান, আকতার গ্রুপ, উপদেষ্টা নিলুফার রফিক, পরিচালক, ডিডিসি লিমিটেড, উপদেষ্টা প্রকৌশলী ড. এম এ মাজেদ, উপদেষ্টা ড. অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মো: আরশাদ আলী, উপদেষ্টা লে. জেনারেল এস এম মতিউর রহমান, উপদেষ্টা জনাব রাম চন্দ্র দাস, উপদেষ্টা মো: মনোয়ার হোসেন সহ-সভাপতি, এন এ এম ইফতেখার রফিক, হারুন-অর রশিদ ডিআইজিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে অতিথিরা বীর মুক্তিযোদ্ধা মরহুম মো: আইয়ুব আলীর স্মৃতিচারণ করেন এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন। অতিথিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।




















