Dhaka ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে, মানুষ প্রস্তুত: প্রেস সচিব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 101

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি জানিয়েছেন, নির্বাচনের ট্রেন ছেড়ে গেছে এবং গ্রামাঞ্চলে ইতোমধ্যেই নির্বাচনের উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো দেখছি, সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আমি তো কনফিউশন দেখছি দুয়েকজন তথাকথিত জ্যেষ্ঠ সাংবাদিকের মধ্যে। তারা দুয়েকটা সময় টেলিভিশনে আসেন, এসে বলেন। আমরা দেখি যে সোজা বাংলায় যাকে বলে তারা মার্কেট গরম করতে চান।

ভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আজকেই একটি দল তাদের নির্বাচনী প্রার্থী ঘোষণা করেছে, যা নির্বাচনের আগ্রহ এবং প্রস্তুতির প্রমাণ। জনগণ নির্বাচনে অংশগ্রহণে উৎসাহী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে, মানুষ প্রস্তুত: প্রেস সচিব

প্রকাশের সময় : ০৯:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫