গুরুত্বপূর্ণ সংবাদ:
ফার্মগেটে হলিক্রস কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৯:৩৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 95
রাজধানীর ফার্মগেটে হলিক্রস কলেজের গেটের সামনে বুধবার রাত ১০টার দিকে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
তেজগাঁও থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। পুলিশ জানিয়েছে, তারা বিস্ফোরণের কারণ এবং দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। নিরাপত্তা বজায় রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Tag :






















