শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে সংসদ সদস্য হওয়া যাবে না

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 110

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি আর সংসদ সদস্য হওয়ার বা থাকার যোগ্য থাকবেন না—এ মর্মে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

সোমবার (৬ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা এ প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকা, স্থানীয় সরকার সংস্থার সদস্য, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হওয়া—এসব পদে থাকার যোগ্য হবেন না। একই সঙ্গে তিনি প্রজাতন্ত্রের কোনো চাকরিতে বা সরকারি পদে নিয়োগপ্রাপ্তও হতে পারবেন না।

তবে ট্রাইব্যুনাল কর্তৃক কেউ অব্যাহতি বা খালাসপ্রাপ্ত হলে তার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে সংসদ সদস্য হওয়া যাবে না

প্রকাশের সময় : ১১:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫