Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আত্রাইয়ে সরকারি গাছ কাটতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কালুখালীর সাওরাইল ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত, বাড়ি কুষ্টিয়া কলকাতার হোটেলে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’ গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

সব ধরনের ভিসায় ওমরাহ পালনের সুযোগ দিল সৌদি আরব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 95

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এখন থেকে সব ধরনের ভিসাধারীরাই দেশটিতে অবস্থানকালে ওমরাহ পালন করতে পারবেন।

রবিবার (৬ অক্টোবর) প্রকাশিত এই ঘোষণায় বলা হয়, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা এবং অন্য যেকোনো ধরনের ভিসা যাদের রয়েছে, তারা আর আলাদাভাবে ওমরাহ ভিসার প্রয়োজন ছাড়াই পবিত্র ওমরাহ পালন করতে পারবেন।

মন্ত্রণালয় জানায়, মুসলমানদের ধর্মীয় বিধিবিধান আরও সহজভাবে পালন করতে সহায়তা করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। পাশাপাশি, সৌদিতে অবস্থানরত মুসলিমদের জন্য ওমরাহর পথ উন্মুক্ত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, মুসলিমদের স্বাচ্ছন্দ্য ও প্রশান্তির সঙ্গে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন নিশ্চিত করতেই এই নীতি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে জুলাই মাসে দেশটির ফেডারেল মন্ত্রিসভা হজ নীতি ২০২৬ অনুমোদন করেছে। এতে হজ মৌসুমে ব্যবস্থাপনার কাঠামো, লজিস্টিক ও অর্থনৈতিক পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়।

এই সিদ্ধান্তের ফলে ওমরাহ পালনের সুযোগ আরও সহজ ও বিস্তৃত হলো বলে মনে করছেন ইসলামি বিশ্ব বিশ্লেষকরা। আগ্রহী মুসল্লিদের সৌদিতে প্রবেশের পর নির্ধারিত নিয়ম মেনে ওমরাহ পালন করতে হবে।

সূত্র: গালফ নিউজ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সব ধরনের ভিসায় ওমরাহ পালনের সুযোগ দিল সৌদি আরব

প্রকাশের সময় : ১০:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫