Dhaka ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১২ অক্টোবর ঢাকায় বড় জমায়েতের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 99

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করেছে সরকার। তবে শিক্ষক সংগঠনগুলো এই বৃদ্ধি ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছে। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, সরকারের এই সিদ্ধান্ত শিক্ষকদের সঙ্গে পরিহাসের শামিল। বর্তমান বাজার পরিস্থিতিতে এই টাকায় একটি পরিবারের একদিনের বাজারও হয় না।

তিনি জানান, মন্ত্রণালয় ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশ– এই চার স্লটে প্রস্তাব তৈরি করেছে, যা শিক্ষকদের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সংগঠনটি স্পষ্টভাবে ২০ শতাংশ ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন দাবি করেছে।

দেলাওয়ার হোসেন আজিজী আরও বলেন, সরকার যদি ১০ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি না করে, তাহলে ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এর আগে ১৩ আগস্ট শিক্ষকরা একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেছিলেন। ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে তারা সেপ্টেম্বর মাসে অর্ধদিবস ও পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন এবং ১২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবস্থানের ঘোষণা দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১২ অক্টোবর ঢাকায় বড় জমায়েতের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

প্রকাশের সময় : ০২:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫