খালাতো ভাইকে বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

- প্রকাশের সময় : ০৯:০০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 194

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি তার ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন। বিয়ে ও প্রেম নিয়েও একাধিকবার তিনি সংবাদ শিরোনাম হয়েছেন। এবার জানা গেল, অভিনয়ে ক্যারিয়ার শুরুর আগে তিনি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন।
মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে পরীমনি নিজেই সেই বিয়ের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, “হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।”
গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর বিষয়টি নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। ইসমাইলের সঙ্গে পরীমনির বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরীমনি মজা করে আরও বলেন, “আমার না আসলে ১২টা বিয়ে করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকে আমি বলতাম, আমি এক ডজন বিয়ে করব। কিন্তু রিউমারটা (গুঞ্জন) যে এভাবে প্রতিষ্ঠিত হবে, সেটা আমি বুঝিনি। তাহলে হয়তো কোনো দিনই বলতাম না।”
চার বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় পরীমনির সঙ্গে অভিনেতা শরীফুল রাজের পরিচয় হয়। সেই পরিচয় থেকে বিয়ে এবং পরবর্তীতে এক পুত্রসন্তানের জন্ম। তবে রাজের সঙ্গে সেই দাম্পত্য সম্পর্ক টেকেনি।






















