Dhaka ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন ১৪৪ রান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 85

শারজাহে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করেছে। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন দারউইস রাসুলি।

নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন শরিফুল ইসলাম। তিন অভারেই তিনি ইব্রাহিম জাদরানকে ৭ রানে ফিরিয়ে আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভেঙেছেন। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ করেছেন ১২ রান।

তৃতীয় অবস্থানে নেমে সেদিকুল্লাহ অটল ২৮ রান করে দলের আশা ধরে রাখার চেষ্টা করেছেন, তবে মোহাম্মদ সাইফউদ্দিন তাকে ফিরিয়েছেন।

এরপর ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবিরা দ্রুতই আউট হন। এতে আফগানিস্তান ৮২ রানেই ষষ্ঠ উইকেট হারায়।

দলের বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেছেন রশিদ খান। তিনি ৭ বলে ১২ রান করে আউট হয়েছেন। শেষ দিকে এক প্রান্তে খেলে দলকে চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দিয়েছেন মুজিবউর রহমান, ১৮ বলে অপরাজিত ২৩ রান করেছেন।

এ পরিস্থিতিতে বাংলাদেশের জন্য আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে প্রয়োজন ১৪৪ রান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন ১৪৪ রান

প্রকাশের সময় : ১০:৪৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫