Dhaka ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 86

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রবিবার (৫ অক্টোবর) রাজধানীর নিকেতন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেফতার করেছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। মোজাম্মেল হকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীতে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছিলো। এই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

মোজাম্মেল হক আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং শরীয়তপুর-১ (শরীয়তপুর সদর–জাজিরা) আসনের সংসদ সদস্য ছিলেন। দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও তিনি রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:৫৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫