Dhaka ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ

রাতে মাঠে নামছে বাংলাদেশ, লক্ষ্য হোয়াইটওয়াশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩১:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 1619

দুই ম্যাচেই জয় ছিনিয়ে নিয়ে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য হোয়াইটওয়াশ। নিয়মিত অধিনায়ক লিটন দাসকে ছাড়াই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। আজ রাতেই সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।

রবিবার (৫ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

এই ম্যাচে জয় পেলে ২০১৮ সালে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দল টি–টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হয়েছে ১৫ বার—যার মধ্যে ৮টিতে জয় বাংলাদেশের, ৭টিতে জয় আফগানিস্তানের।

সিরিজের প্রথম ম্যাচে ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে মাত্র ১১.৪ ওভারে ১০৯ রান তোলেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। তবে পরের মুহূর্তে ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান (১৩ বলে ২৩) ও রিশাদ হোসেন (৯ বলে ১৪) জুটি টাইগারদের ৪ উইকেটে জয় এনে দেন।

দ্বিতীয় ম্যাচেও ছিল রোমাঞ্চ। ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টপ অর্ডারের ব্যর্থতায় ২৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। তবে মিডল অর্ডারে জাকের আলি ও শামীম হোসেনের ৫৬ রানের জুটি দলকে চাপে পড়া অবস্থা থেকে ঘুরিয়ে দেয়। অধিনায়ক জাকের (৩২) ও শামীম (৩৩) ফেরার পর শেষ দিকে আবারও দৃঢ়তায় জয় নিশ্চিত করেন সোহান, খেলেন ২১ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস।

আজকের ম্যাচে জয় পেলে শুধু সিরিজ নয়, আফগানদের বিপক্ষে সাম্প্রতিক আধিপত্যও পোক্ত করবে বাংলাদেশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাতে মাঠে নামছে বাংলাদেশ, লক্ষ্য হোয়াইটওয়াশ

প্রকাশের সময় : ১১:৩১:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫