Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর আটক, ফেসবুকে যা লিখলেন জুলকারনাইন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২১:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 89

বহুল আলোচিত হালট্রিপ কেলেঙ্কারির মূল হোতা এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান অবশেষে দেশে ফিরে আটক হয়েছেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গতকাল শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে দেশের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা।

আজ শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান। তিনি জানান, তাজবীর হাসানকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, তাজবীর ২০২০ সালে হালট্রিপের গ্রাহকদের শত শত কোটি টাকা আত্মসাৎ করে দেশ ত্যাগ করেন। এরপর তিনি তুরস্ক ও ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেন এবং দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এছাড়াও মাল্টার রেসিডেন্সি ও স্পেনের গোল্ডেন ভিসা রয়েছে তার। তিনি বিদেশে বসে বাংলাদেশের কিছু প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্বের সহায়তায় আবাসন খাতে বিনিয়োগ পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে।

এই প্রসঙ্গে আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক জুলকার নাইন সায়ের সামি। তিনি লেখেন,

“সময়ের সঙ্গে সঙ্গে দেশের নিরাপত্তা সংস্থাগুলো যে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম, তাজবীর হাসানের গ্রেপ্তার সেটার প্রমাণ। পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর গত ২৪ সেপ্টেম্বর তুরস্কের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেন। আর আজ ভোররাতে তিনি আটক হন।”

তিনি আরও উল্লেখ করেন, “২০২০ সালে দেশ ছেড়ে পালানোর পর, একই বছরের মার্চে ভানুয়াতুর নাগরিকত্ব নেন তাজবীর। দুবাই, স্পেন ও মাল্টায় বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের পাশাপাশি তিনি বাংলাদেশি রাজনৈতিক, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের বিদেশি নাগরিকত্ব পেতে সহায়তা করেছেন।”

বর্তমানে তাজবীর হাসানকে বিমানবন্দর থানায় রাখা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তার কাছ থেকে হালট্রিপ কেলেঙ্কারির বিস্তারিত তথ্য বের করার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে, হালট্রিপের মাধ্যমে প্রতারিত ভুক্তভোগীদেরকে আইনগত সহায়তার জন্য নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর আটক, ফেসবুকে যা লিখলেন জুলকারনাইন

প্রকাশের সময় : ০৭:২১:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫