Dhaka ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডা থানার নতুন ওসি হাবিবুর রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 82

রাজধানীর বাড্ডা থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হাবিবুর রহমান। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

এর আগে বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে দায়িত্ব পালনকারী পুলিশের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় বাড্ডা থানার এক এসআই, এক এএসআই ও পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়। একই ঘটনায় তৎকালীন ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাড্ডা থানার নতুন ওসি হাবিবুর রহমান

প্রকাশের সময় : ১০:২৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫