Dhaka ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

টাইগ্রেসদের ঘূর্ণিতে ১২৯ রানে অলআউট পাকিস্তান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 66

নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১২৯ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। কলম্বোর রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস হেরে আগে ফিল্ডিংয়ে নামা টাইগ্রেসরা শুরু থেকেই আধিপত্য দেখায়।

বাংলাদেশি পেসার মারুফা আক্তারের ঝড়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। নিজের প্রথম ওভারে টানা দুই বলে উমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। ফলে মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান।

প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন রামিনা শামিম ও মুনিবা আলি। তবে নাহিদা আক্তারের ঘূর্ণিতে ভাঙে সেই জুটি। মুনিবা করেন ৩৫ বলে ১৭, আর রামিনা ফেরেন ৩৯ বলে ২৩ রান নিয়ে।

সেট হয়ে আউট হন সিদরা নওয়াজও। ফাহিমা খাতুনের লেগস্পিনে রিভিউ নিয়ে একবার বাঁচলেও পরে রাবেয়া খানের এলবিডব্লিউতে ফেরেন ২০ বলে ১৫ রান করে।

৬৭ রানে ৫ উইকেট হারানো পাকিস্তানকে টেনে নিতে চেয়েছিলেন আলিয়া রিয়াজ ও ফাতিমা সানা। তবে তাদের ২৪ রানের জুটি ভাঙে নিশিতা আক্তারের হাতে। লংঅফে ক্যাচ দিয়ে ফেরেন আলিয়া (৪৩ বলে ১৩)। কিছুক্ষণ পরই ফাহিমার শিকার হন ফাতিমা (৩৩ বলে ২২)।

শেষ দিকে আর প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভার তো দূরের কথা, ৩৮.৩ ওভারেই ১২৯ রানে থেমে যায় তাদের ইনিংস।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার স্বর্ণা আক্তার, মাত্র ৫ রানের বিনিময়ে শিকার করেন ৩ উইকেট। মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।

এখন জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে টাইগ্রেসদের করতে হবে মাত্র ১৩০ রান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টাইগ্রেসদের ঘূর্ণিতে ১২৯ রানে অলআউট পাকিস্তান

প্রকাশের সময় : ০৭:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫