Dhaka ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 69

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ আজ প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষায় নামছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তানের মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

তিন দল বাংলাদেশ, পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা এই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতায় শক্তির বিচারে প্রায় সমান। ফলে প্রতিটি ম্যাচই হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। তবে পাকিস্তানের বিপক্ষে আজকের লড়াই বাংলাদেশ দলের জন্য বাড়তি গুরুত্বের। কারণ, গত বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম এবং একমাত্র জয়টি এসেছিল এই পাকিস্তানকে হারিয়েই।

তবে আগের রেকর্ড নিয়ে ভাবতে নারাজ অধিনায়ক নিগার সুলতানা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গতবার যা হয়েছে, তা অতীত। এটা নতুন দিন, নতুন সুযোগ। আমরা ভালোভাবে শুরু করতে চাই। প্রথম ম্যাচটা জিততে পারলে পুরো টুর্নামেন্টে আত্মবিশ্বাস বাড়বে।”

পাকিস্তানের বিপক্ষে লড়াই সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় বলে জানিয়ে নিগার বলেন, “তারা আমাদের ভালো জানে, আমরাও তাদের চিনি। বাছাইপর্ব ও দ্বিপাক্ষিক সিরিজে একে অপরের মুখোমুখি হয়েছি। ফলে ম্যাচটি কঠিন হবে, তবে আমরা জয়ের জন্য প্রস্তুত।”

বিশ্বকাপের আগে বাংলাদেশ দল বিকেএসপি ও সিলেটে দীর্ঘ প্রস্তুতি ক্যাম্প করেছে। যদিও বৃষ্টি বাধায় দুটি প্রস্তুতি ম্যাচের একটি পরিত্যক্ত হয়, অন্যটিতে শ্রীলঙ্কাকে মাত্র ১ রানে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পায় দলটি।

নিগার বলেন, “আমরা এবার মানসিকভাবে প্রস্তুতির ওপর জোর দিয়েছি। আগেও অনেকবার ভালো খেলেও জিততে পারিনি। সেই মানসিকতা ভাঙতেই এবার আমাদের আলাদা প্রস্তুতি।”

বাংলাদেশ নারী দলের মূল শক্তি বরাবরই বোলিং ইউনিট। তবে ব্যাটিং নিয়ে রয়েছে উদ্বেগ। এ নিয়ে নিগার বলেন, “ব্যাটিং আমাদের দুর্বলতা ছিল বরাবর। ভালো রান না হলে বোলারদের সব পরিশ্রম বৃথা যায়। এবার ব্যাটিং নিয়েই সবচেয়ে বেশি কাজ করেছি।”

ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত দুই দল ১৬ বার মুখোমুখি হয়েছে। জয়-পরাজয়ের হিসেবে সমতা ৮টি করে জয় রয়েছে দুই দলেরই। তবে বিশ্বকাপে বাংলাদেশ এগিয়ে ১-০ তে। আজকের ম্যাচে সেই ব্যবধান ২-০ করতে চায় টাইগ্রেসরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ

প্রকাশের সময় : ০৩:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫