Dhaka ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ

আজ টাইগার-আফগান দ্বৈরথ, শক্তিতে কে এগিয়ে?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 92

শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে দুই দল। এশিয়া কাপের রেশ এখনও কাটেনি, তবে এবার মূল লক্ষ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়া।

দুইদলের পরিসংখ্যান

টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দল এর আগে ১৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। আফগানিস্তান জিতেছে ৭ ম্যাচে, আর বাংলাদেশ জয় পেয়েছে ৬টিতে। ২০১৪ সালে প্রথম দেখায় জয় পেয়েছিল টাইগাররা। সর্বশেষ লড়াই হয়েছিল এশিয়া কাপে, যেখানে রোমাঞ্চকর ম্যাচে ৮ রানে আফগানদের হারায় বাংলাদেশ।

দল ও প্রস্তুতি

সিরিজের আগে ট্রফি উন্মোচনে একসঙ্গে দাঁড়ান দুই অধিনায়ক জাকের আলী ও রশিদ খান। এশিয়া কাপে হারের পর রশিদের বিতর্কিত আচরণ আলোচনায় এলেও এবার সেই অধ্যায় পেছনে ফেলে নতুনভাবে শুরু করতে চায় দুই দলই।

বাংলাদেশ একাদশে এসেছে পরিবর্তন। ইনজুরির কারণে লিটন দাস দলে নেই। তার বিকল্প হিসেবে ওপেন করতে পারেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তিন নম্বরে নামতে পারেন পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডার সামলাবেন তাওহীদ হৃদয়, অধিনায়ক জাকের আলী ও নুরুল হাসান সোহান।

স্পিন বিভাগে থাকছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদি। পেস আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

আফগানিস্তানের প্রত্যাবর্তন

এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল আফগানরা। বিশ্রামের পর এবার নতুন উদ্যমে ফিরেছে রশিদ খানের দল। তাদের একমাত্র লক্ষ্য বাংলাদেশের কাছে আগের হারের প্রতিশোধ। সংবাদ সম্মেলনে রশিদ বলেন, “আমরা শতভাগ প্রস্তুত।”

তার বিশেষ দৃষ্টি থাকছে টাইগার ওপেনার সাইফ হাসানের দিকে। ভারত ও পাকিস্তানের বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে তিনি নজর কেড়েছেন ইতোমধ্যে। রশিদও প্রশংসা করেছেন তার সাম্প্রতিক পারফরম্যান্স।

ম্যাচ সূচি

তিন ম্যাচের সিরিজ শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

প্রথম ম্যাচ: ২ অক্টোবর
দ্বিতীয় ম্যাচ: ৩ অক্টোবর
তৃতীয় ম্যাচ: ৫ অক্টোবর

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ টাইগার-আফগান দ্বৈরথ, শক্তিতে কে এগিয়ে?

প্রকাশের সময় : ০৫:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫