Dhaka ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফেরত আসছে জম্মু-কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশি পত্নীতলায় এক হাজার লিটার ওয়াশসহ তিন মাদক কারবারি গ্রেফতার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি

ভারতে প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন নিন্দনীয় : ধর্ম উপদেষ্টা

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ১১:২৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 83

সম্প্রতি ভারতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অসুর রূপে প্রতিমা উপস্থাপনকে ‘অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক’ হিসেবে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসায় ‘দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে সাংবাদিকদের তিনি বলেন, মানুষের মধ্যে রাজনৈতিক পার্থক্য থাকতেই পারে, তবে দেশের সরকারপ্রধানকে অন্য দেশে অসুর হিসেবে উপস্থাপন করা অশোভন এবং দুঃখজনক। যারা এই কাজ করেছেন তারা মানুষের প্রতি সম্মানবোধ নষ্ট করেছেন।

রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে আছেন; তারা দেশে ফিরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং সরকার সর্বোচ্চ নিরাপত্তা ও প্রস্তুতি নিয়েছে।

ড. খালিদ হোসেন আরও বলেন, দেশের প্রশাসন, চিকিৎসা ও প্রকৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মাদরাসাশিক্ষার্থীরা ইতোমধ্যেই অবদান রাখছেন এবং ভবিষ্যতেও দেশের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন নিন্দনীয় : ধর্ম উপদেষ্টা

প্রকাশের সময় : ১১:২৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫