Dhaka ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পত্নীতলায় এক হাজার লিটার ওয়াশসহ তিন মাদক কারবারি গ্রেফতার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন

দুর্গাপূজায় ৪৯ ঘটনায় ১৫ মামলা, গ্রেফতার ১৯: আইজিপি

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০১:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 94

গত ১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা রুজু হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, ঘটনাগুলোর কোনোটি বড় ধরনের বিপত্তি তৈরি করেনি, শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়েছে।

আইজিপি জানান, পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ, প্রতিমা হেলে পড়া, চাঁদা দাবি, ভ্যান থেকে পড়ে প্রতিমা ভেঙে যাওয়া, ব্লেড দিয়ে প্যান্ডেলের চাঁদোয়া কেটে দেওয়া ও জামায়াত কর্মী পরিচয়ে মণ্ডপে গিয়ে গান বন্ধ করার মতো ঘটনাই ঘটেছে।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম ও অপস) খোন্দকার রফিকুল ইসলাম জানান, জামায়াত পরিচয়ে সংগঠিত চট্টগ্রামের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তবে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন, তার দলের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুর্গাপূজায় ৪৯ ঘটনায় ১৫ মামলা, গ্রেফতার ১৯: আইজিপি

প্রকাশের সময় : ০১:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫