Dhaka ১১:২২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

সাবেক আইনমন্ত্রীর বান্ধবীর ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০০:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 96

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ বান্ধবী তৌফিকা করিমের নামে খোলা ১১৪টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর বিশেষ জ্যেষ্ঠ জজ সাব্বির ফয়েজ এ সংক্রান্ত আদেশ দেন। জানা যায়, এসব অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৬৫৩ কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, তৌফিকা করিম একসময় আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অভিযোগ, মন্ত্রীর প্রভাব কাজে লাগিয়ে তিনি জামিনের সুপারিশ, নিয়োগ-বাণিজ্য, বদলি-তদবিরসহ নানা অনিয়ম করে বিপুল অর্থ উপার্জন করেন। এই অর্থ দিয়ে তিনি সম্পত্তি ক্রয়, গাড়ি কেনা এবং বিদেশে পাচারসহ মানিলন্ডারিং অপরাধে জড়িত হন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, তৌফিকা করিম ও তার ঘনিষ্ঠজনদের নামে পরিচালিত ১১৪টি অ্যাকাউন্টে বিশাল অঙ্কের লেনদেন হয়েছে। এর মধ্যে জমা পড়েছে ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা, উত্তোলন হয়েছে ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা। বর্তমানে হিসাবগুলোতে অবশিষ্ট রয়েছে প্রায় ৮৭ কোটি টাকা।

এদিকে দাবি করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী পদ ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অবৈধভাবে বিদেশে অর্থ পাচার করেছেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর সংশ্লিষ্ট ধারায় এটি গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত। তদন্তের স্বার্থে এ ব্যাংক হিসাবগুলো স্থগিত রাখা জরুরি, না হলে অর্থ সরিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে।

আদালত রায়ে উল্লেখ করেন, সুষ্ঠু অনুসন্ধান ও অপরাধ প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) সংশ্লিষ্ট ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট স্থায়ীভাবে অবরুদ্ধ করার জন্য অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক আইনমন্ত্রীর বান্ধবীর ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

প্রকাশের সময় : ০৭:০০:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫