গুরুত্বপূর্ণ সংবাদ:
নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৩:০১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 92
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকে গেজেট প্রকাশ করা পর্যন্ত তারা উপস্থিত থাকতে চায়। ভোট শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং সার্বিক মূল্যায়ন করতে ইইউ টিম দেশে আসবে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পর্যবেক্ষকরা একসঙ্গে আসবেন না, বরং বিভিন্ন সময়ে আলাদাভাবে আসবেন। তারা ভোট কেন্দ্র, গোপন কক্ষ ও ভোট গণনার সময় উপস্থিত থাকতে চাইবেন। নির্বাচনের ফলাফল প্রকাশের প্রক্রিয়াও তারা দেখতে চায়। এছাড়া ভোটার তালিকা ও নতুন ভোটার অন্তর্ভুক্তির বিষয়েও তারা আগ্রহ প্রকাশ করেছে।
পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপাক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে।
Tag :





















