Dhaka ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পত্নীতলায় এক হাজার লিটার ওয়াশসহ তিন মাদক কারবারি গ্রেফতার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন

৬৬ শতাংশ পোশাকশ্রমিকের বিয়ে অপ্রাপ্ত বয়সে, ৪ জনে একজনের হয় গর্ভপাত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 127

ঢাকা-পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের মধ্যে বাল্যবিয়ে ও কিশোরী বয়সে গর্ভধারণের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে।

আইসিডিডিআরবির গবেষণায় দেখা গেছে, এই শ্রমিকদের দুই-তৃতীয়াংশের বেশি (৬৬ শতাংশ) ১৮ বছরের আগেই বিয়ে করেছেন। পাশাপাশি প্রায় এক-তৃতীয়াংশ নারী শ্রমিক অন্তত একবার অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের অভিজ্ঞতা অর্জন করেছেন, এবং প্রতি চারজনের একজন গর্ভপাত করেছেন।

গবেষণা অনুযায়ী, যারা সন্তান ধারণের আগে গর্ভনিরোধক ব্যবহার শুরু করেছিলেন, তাদের কিশোরী বয়সে গর্ভধারণের ঝুঁকি ৪৭ শতাংশ কম ছিল। অন্যদিকে, স্বামী কর্তৃক সহিংসতার শিকারদের কিশোরী বয়সে গর্ভধারণের ঝুঁকি ২৬% বেড়ে যায়।

গবেষণার প্রধান ড. রুচিরা তাবাসসুম নভেদ বলেন, “নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেলে তারা পরিবার ও কর্মক্ষেত্র উভয়েই সহিংসতা থেকে সুরক্ষিত হতে পারেন। গার্মেন্ট শ্রমিক নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

এই গবেষণা ২০২২ সালের আগস্ট থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কড়াইল, মিরপুর ও গাজীপুরের টঙ্গী এলাকায় পরিচালিত হয়। মোট ৭৭৮ জন ১৫–২৭ বছর বয়সী বিবাহিত নারী গার্মেন্ট শ্রমিক এতে অন্তর্ভুক্ত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৬৬ শতাংশ পোশাকশ্রমিকের বিয়ে অপ্রাপ্ত বয়সে, ৪ জনে একজনের হয় গর্ভপাত

প্রকাশের সময় : ০২:২৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫