Dhaka ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাইকোর্টের আদেশ স্থগিত, ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে বাধা নেই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 94

হাইকোর্টের চেম্বার আদালত ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে কোনও বাধা নেই বলে জানিয়েছেন। চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব রোববার (২৮ সেপ্টেম্বর) এই আদেশ দেন।

এর ফলে জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন পাঠানো বি‌সি‌বি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিতের পূর্ববর্তী হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান এবং রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর হিসেবে বুলবুলের চিঠি স্থগিত করেছিলেন। চেম্বার আদালতের এই আদেশে নির্বাচনের পথে কোনও বাধা রইল না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাইকোর্টের আদেশ স্থগিত, ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে বাধা নেই

প্রকাশের সময় : ০৫:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫