কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরি না: সিইসি
- প্রকাশের সময় : ০৪:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 87
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রোববার বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপে বলেন, কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরি না। কোনো রাজনৈতিক নেতার সঙ্গে ফোনে কথা বলি না, তবে সরাসরি যোগাযোগ সবসময় করি। তিনি জানান, অনেকে মনে করেন সিইসি ফোনে কথা বলেন না, তবে সরাসরি এসে পরামর্শ দিতে পারলে তিনি সব সময় শুনবেন।
সিইসি বলেন, “ফোনে কথা বললেই কল রেকর্ড ফাঁস হতে পারে। আপনারা আমার কাছে আসুন, সরাসরি কথা বলুন। দরকার হলে লিখিত প্রস্তাব দিতে পারেন।” তিনি এআই ব্যবহারের বিষয়ে সচেতনতা উল্লেখ করে বলেন, এ বিষয়ে কঠোরভাবে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচন স্বচ্ছ করার চেষ্টা করা হচ্ছে। বিদেশি পর্যবেক্ষককে স্বাগত জানানো হবে এবং দেশীয় পর্যবেক্ষক নিবন্ধন আরও বাড়ানো হবে। পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং সম্পূর্ণ আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতাও ফেরত আনা হয়েছে। সিইসি সকলের সহযোগিতায় সুন্দর ও স্বচ্ছ নির্বাচন করতে চান।




















