Dhaka ১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

সারাদেশে ২,৮৫৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 85

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে দেশের ২,৮৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৩০ প্লাটুন সদস্য। সীমান্তবর্তী এলাকা ও রাজধানী ঢাকাসহ সারাদেশে বিজিবি ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, সীমান্তের ৮ কিলোমিটার এবং পার্বত্য এলাকার ১৫টি পূজামণ্ডপসহ সীমান্তবর্তী এলাকায় ১,৪১১টি এবং সীমান্তের বাইরে ১,৪৪৬টি পূজামণ্ডপের নিরাপত্তা প্রদান করা হচ্ছে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৪৪১টি, চট্টগ্রাম মহানগরী ও আশপাশের এলাকায় ৬৯৪টি এবং অন্যান্য স্থানে ৩১১টি পূজামণ্ডপের নিরাপত্তা দায়িত্বে রয়েছে বিজিবি।

তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও সীমান্ত এলাকায় বিশেষ টহল চালানো হচ্ছে। বিজিবি দেশের জনগণ যাতে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারে, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সারাদেশে ২,৮৫৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি

প্রকাশের সময় : ১২:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫