Dhaka ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

মাগুরায় শিবমন্দিরে ভাঙচুরের তদন্ত করছে পুলিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 142

মাগুরায় সর্বজনীন হাজরা তলা শিবমন্দিরে ভাঙচুরের ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

আজ শুক্রবার বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজেও তা প্রকাশ করা হয়েছে।

ওই পোস্টে পুলিশ বলছে, মাগুরায় গত রাতে সর্বজনীন হাজরা তলা শিবমন্দিরে ভাঙচুরের ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। মন্দিরটিতে টাইলসে আঁকা শিবের চিত্রকর্ম ছিল। এই টাইলসটি অজ্ঞাত কেউ ভেঙে ফেলেছে।

মন্দিরটি সম্পূর্ণ অরক্ষিত এবং এর এক কিলোমিটার মধ্যে কোনো জনবসতি নেই।
এটি বিলের মধ্যে দিয়ে যাওয়া একটি পাকা রাস্তার পাশে একেবারে খোলা জায়গায় অবস্থিত। সেখানে বিদ্যুৎ কিংবা সিসিটিভি ক্যামেরাও নেই বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, একজন ব্যক্তি নাকি ঘটনাস্থল থেকে কাউকে দৌড়ে যেতে দেখেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাগুরায় শিবমন্দিরে ভাঙচুরের তদন্ত করছে পুলিশ

প্রকাশের সময় : ১১:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫