Dhaka ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-শ্রীলঙ্কার নিয়ম রক্ষার লড়াই আজ

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০১:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 119

২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে শ্রীলঙ্কা। অপরদিকে অপরাজিত ভারত নিশ্চিত করেছে ফাইনাল। ফলে সুপার ফোরের আজকের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিয়ম রক্ষার লড়াই।

তবে ভারতীয় দল নিয়ে দর্শকদের কৌতূহল রয়েছে তাদের ব্যাটিং অর্ডার নিয়ে। শেষ দুটি ম্যাচেই ভিন্ন ভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছে দলটি। ওমানের বিপক্ষে সাঞ্জু স্যামসনকে পাঠানো হয়েছিল তিন নম্বরে, অথচ সূর্যকুমার যাদব ব্যাট করার সুযোগই পাননি। সর্বশেষ ম্যাচেও ছয় উইকেট হারানো সত্ত্বেও স্যামসনের নাম ওঠেনি স্কোরকার্ডে।

কোচ গৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদব আসলে কী পরিকল্পনা করছেন, তা ক্রিকেট বিশ্লেষকরাও বুঝতে পারছেন না। তাই শ্রীলঙ্কার বিপক্ষেও ভারত কেমন এক্সপেরিমেন্ট করে, তা দেখার অপেক্ষায় সবাই।

অন্যদিকে সুপার ফোরে ভারত বাদে বাকি দলগুলোর মধ্যে তেমন ব্যবধান ছিল না। কিন্তু টসে দুই ম্যাচেই হেরে যাওয়ার পর জয়ের মতো সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয়েছে লঙ্কানরা। ভারতের বিপক্ষে এবার তাদের শুধু টস নয়, আরও অনেক কিছুই নিজেদের পক্ষে চাই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারত-শ্রীলঙ্কার নিয়ম রক্ষার লড়াই আজ

প্রকাশের সময় : ০১:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫