Dhaka ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সহজ ম্যাচ হেরে অদ্ভুত অজুহাত বাংলাদেশ কোচের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 93

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তাসকিন-রিশাদদের দারুণ বোলিংয়ে পাকিস্তানকে ১৩৫ রানে থামালেও ব্যাটিং ব্যর্থতায় ১২৪ রানে অলআউট হয়ে ১১ রানে হেরে যায় লাল-সবুজরা। ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হলো বাংলাদেশকে।

লক্ষ্য তাড়ার সময় ব্যাটারদের ছটফটে শট ও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং নিয়ে সমালোচনা থাকলেও প্রধান কোচ ফিল সিমন্স দায় দিলেন অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিকে। তিনি বলেন, ‘আমরা এখনও এমন দল হইনি যে অধিনায়ককে হারিয়ে তার জায়গা পূরণ করতে পারব। ভালো ফর্মে থাকা লিটনকে হারানো আমাদের জন্য বড় ধাক্কা ছিল।’

তবে কিছু ইতিবাচক দিকও তুলে ধরেন এই ক্যারিবীয় কোচ। তার মতে, টুর্নামেন্টে সাইফ হাসান দলে বড় প্রাপ্তি এবং বোলাররাও ধারাবাহিকভাবে ভালো করেছেন। ব্যাটারদের স্ট্রাইকরেট নিয়ে সিমন্স বলেন, ‘আমরা যত বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলব, তত দ্রুত গ্যাপ কমে আসবে। তবে মূল সমস্যা হচ্ছে লম্বা সময় ব্যাট করতে না পারা ও ভালো জুটি গড়তে ব্যর্থ হওয়া।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সহজ ম্যাচ হেরে অদ্ভুত অজুহাত বাংলাদেশ কোচের

প্রকাশের সময় : ০১:০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫