Dhaka ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দরের আমদানি-রফতানি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 85

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বন্দর ও কাস্টমসের পণ্য খালাসের কাজ এবং দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বিশেষ ব্যবস্থায় ইলিশ রফতানি অব্যাহত থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টরা ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এর সঙ্গে ৩ অক্টোবর বাংলাদেশের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ছয় দিন কার্যক্রম বন্ধ থাকবে।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, ৪ অক্টোবর সকাল থেকে আমদানি-রফতানি পুনরায় শুরু হবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, এ সময়ে লোড-আনলোড ও কাস্টমস কার্যক্রম চলবে, ভারতীয় খালি ট্রাক ফিরতে পারবে এবং ইলিশ মাছ রফতানি অব্যাহত থাকবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইলিয়াছ হোসেন মুন্সী জানান, যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

প্রতিদিন বেনাপোল দিয়ে প্রায় ৩০০-৩৫০ ট্রাক পণ্য আমদানি এবং প্রায় ১০০ ট্রাক রফতানি হয়। ছয় দিন কার্যক্রম বন্ধ থাকায় শিল্প-কারখানার কাঁচামালসহ বিভিন্ন পণ্যের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দরের আমদানি-রফতানি

প্রকাশের সময় : ১১:০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫