বাংলাদেশ-পাকিস্তানের অঘোষিত সেমিফাইনাল আজ
- প্রকাশের সময় : ১০:৩৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / 84
ভারতের বিপক্ষে হারের পরদিনই আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার দুবাইয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
এই ম্যাচের জয়ী দলই নিশ্চিত করবে ফাইনালের টিকিট, যেখানে প্রতিপক্ষ ভারত। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে টানা জয়ের পাশাপাশি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজ জয় বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।
ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থ হলেও বোলাররা লড়াইয়ে ফিরিয়ে এনেছিলেন দলকে। রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজ ছিলেন কার্যকর। ব্যাট হাতে সাইফ হাসান টানা দুটি ফিফটি হাঁকিয়ে আলোচনায় আছেন। আজও তার কাছ থেকে বড় কিছু প্রত্যাশা থাকবে। এছাড়া তাসকিন আহমেদ ও লিটন দাসের ফেরাটাও অনুপ্রেরণা যোগাবে।
অন্যদিকে পাকিস্তান এখনো ধারাবাহিক হতে পারেনি। ভারতীয়দের কাছে বড় ব্যবধানে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে দলটি। তবে হুসেইন তালাত ও মোহাম্মদ নওয়াজের অলরাউন্ড পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য।
সব মিলিয়ে ফাইনালে উঠতে আজকের ম্যাচে সেয়ানে সেয়ানে লড়াইয়ের আভাস দিচ্ছে বাংলাদেশ-পাকিস্তান।























