Dhaka ১২:২১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার

হাকসু নির্বাচন আগামী ৬ নভেম্বর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 93

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন আগামী ৬ নভেম্বর আয়োজনে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো: খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বুধবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’

তিনি জানান, হাকসু নির্বাচন আয়োজনের জন্য রোডম্যাপ ঘোষণার দাবিতে মঙ্গলবার বিকেল থেকে হাবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কয়েক দফা আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ দুপুরে হাকসু নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান জানান, আজ বুধবার তার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ছাত্র সংসদ সংক্রান্ত সংবিধি চ্যান্সেলর কর্তৃক অনুমোদন সাপেক্ষে, আগামী ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবে। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাকসু নির্বাচন আগামী ৬ নভেম্বর

প্রকাশের সময় : ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫