যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত করল আইসিসি
- প্রকাশের সময় : ০১:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 90
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে। এক বছরেরও বেশি সময় ধরে চলা পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেয় আইসিসি বোর্ড।
এক বছরের বেশি সময় ধরে চলা পর্যালোচনা ও বিভিন্ন অংশীদারের সঙ্গে আলোচনার ভিত্তিতেই আইসিসি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র ক্রিকেট কার্যকর শাসন কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হয়েছে, মার্কিন অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির (ইউএসওপিসি) কাছে জাতীয় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে স্বীকৃতি পায়নি, এবং ক্রিকেটের ভাবমূর্তির ক্ষতি হয় বারবার এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে- এসবকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছে আইসিসি।
সদস্যপদ স্থগিত হলেও যুক্তরাষ্ট্রের জাতীয় দল (পুরুষ ও নারী) আইসিসির টুর্নামেন্টে অংশ নিতে পারবে, যার মধ্যে রয়েছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতিও। খেলার ধারাবাহিকতা বজায় রাখতে আইসিসি ও তাদের নিযুক্ত প্রতিনিধিরা আপাতত যুক্তরাষ্ট্রের জাতীয় দলগুলোর পরিচালনার দায়িত্ব নেবে। এর মধ্যে থাকবে হাই-পারফরম্যান্স কর্মসূচি ও খেলোয়াড় উন্নয়নের দিকগুলো।
আইসিসি একটি বিশেষ ‘নরমালাইজেশন কমিটি’ গঠন করবে, যারা সদস্যপদ পুনর্বহালের জন্য যুক্তরাষ্ট্র ক্রিকেটে প্রয়োজনীয় শাসন, কাঠামো ও কার্যক্রমগত সংস্কারের রূপরেখা নির্ধারণ করবে এবং তার বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে।
আইসিসি একটি বিশেষ ‘নরমালাইজেশন কমিটি’ গঠন করবে, যারা সদস্যপদ পুনর্বহালের জন্য যুক্তরাষ্ট্র ক্রিকেটে প্রয়োজনীয় শাসন, কাঠামো ও কার্যক্রমগত সংস্কারের রূপরেখা নির্ধারণ করবে এবং তার বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে।
আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘দীর্ঘমেয়াদে ক্রিকেটের স্বার্থে এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক হলেও অপরিহার্য। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিকাশ ও খেলোয়াড়দের সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’






















