Dhaka ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ মধুখালীতে অগ্নিকাণ্ডে ডেকরেটর প্রতিষ্ঠানের শোরুম ও গুদামঘর পুড়ে ছাই ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা
সঙ্গীতজীবনে তিনি লালনের গান চর্চা করে বিশ্বজুড়ে শ্রোতাদের মন জয় করেন

রাজবাড়ীতে লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের স্মরণসভা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 121

ফরিদা পারভীন ছিলেন লালনগীতি ও লোকসংগীতের একজন কিংবদন্তি শিল্পী। যিনি লালন গানের রানী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর সঙ্গীত জীবন নজরুলগীতি ও আধুনিক গান দিয়ে শুরু হলেও লালন সাঁইয়ের গান তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়। রাজবাড়ীতে বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীন স্মরণে আলোচনা সভা ও লালন সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠানে এমন কথাই বলেন বক্তারা।

রাজবাড়ী লোকসঙ্গীত সম্মিলন পরিষদ্ এর উদ্যোগে রাত আটটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকার, রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, বিশ^ ভরা প্রাণ রাজবাড়ী কমিটির সভাপতি আতাউর রহমান, রাজবাড়ী লোকসঙ্গীত সম্মিলন পরিষদ্ এর সাধারণ সম্পাদক রশিদ আল হেলাল, যুগ্ম সম্পাদক রশীদ আল মামুন, রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি খোকন মাহমুদ, নাট্য নির্দেশক অজয় দাস তালুকদার প্রমুখ।

বক্তারা আরও বলেন, দীর্ঘ সঙ্গীতজীবনে তিনি লালনের গান চর্চা করে বিশ্বজুড়ে শ্রোতাদের মন জয় করেন এবং ১৯৮৭ সালে একুশে পদক সম্মাননা লাভ করেন। তিনি কেবল লালনের গানকে কণ্ঠে ধারণ করেননি, সাঁইজির গানকে উত্তরসূরীদের মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টাও চালিয়ে গেছেন।

আলোচনা শেষে লালন সঙ্গীত পরিবেশন করেন সংগীত পরিবেশন করেন বিশিষ্ট লালনগীতি শিল্পী

শ্যামা রানী বাড়ই ও তাঁর দল, মোহাম্মদ আওয়াল বাউল, শওকত বাউল, মোঃ জিন্নাহ,  দিঘি রায় ও সংগঠনের সভাপতি মোঃ আব্দুল গফুর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহ মুজতবা রশীদ আল কামাল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সঙ্গীতজীবনে তিনি লালনের গান চর্চা করে বিশ্বজুড়ে শ্রোতাদের মন জয় করেন

রাজবাড়ীতে লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের স্মরণসভা

প্রকাশের সময় : ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫