Dhaka ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

আবারও বেঙ্গলের ক্রিকেটের সভাপতি সৌরভ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 84

ছয় বছর পর আবারও বাংলার ক্রিকেট প্রশাসনে ফিরলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর ৯৪তম বার্ষিক সাধারণ সভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
এর আগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত একই দায়িত্ব পালন করেছিলেন সৌরভ। এবার তিনি দায়িত্ব নিয়েছেন বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলীর কাছ থেকে। টানা ছয় বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় স্নেহাশিস পদ ছাড়তে বাধ্য হন।
পুনর্নির্বাচিত হওয়ার পর সংবাদ সংস্থা এএনআইকে সৌরভ বলেন, “এর আগেও আমি পাঁচ বছর সভাপতি হিসেবে কাজ করেছি। এবারও আমরা সেরাটাই দেওয়ার চেষ্টা করব। ভারতে ক্রিকেটের বিপুল উন্মাদনা ও বিপুল প্রতিভা রয়েছে। সেই প্রতিভাকে সঠিক দিকনির্দেশনা দেওয়াটাই আমাদের প্রধান কাজ।”
সিএবি সভাপতির মেয়াদ শেষ করার পর ২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতি হয়েছিলেন সৌরভ, যেখানে তিনি দায়িত্ব পালন করেন ২০২২ সাল পর্যন্ত। বর্তমানে তিনি আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০২১ সালে প্রথমবার এ পদে নিয়োগ পান তিনি।
সম্প্রতি এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয় নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন সৌরভ। অভিষেক শর্মা ও শুবমান গিলের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি বলেন, ভারতের হাতে এশিয়া কাপ জেতার ভালো সুযোগ রয়েছে।
এ ছাড়া বিসিসিআই সভাপতি পদে মনোনয়ন দেওয়া সাবেক দিল্লি তারকা মিঠুন মানহাসকেও শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ। তাঁর ভাষায়, বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়া মানে বিশাল দায়িত্ব। আশা করি তিনি এবং তাঁর টিম যথাযথভাবে দায়িত্ব পালন করবেন।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবারও বেঙ্গলের ক্রিকেটের সভাপতি সৌরভ

প্রকাশের সময় : ০৬:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫