গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কালুখালী প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৬:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 108

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিয়া সমিতির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কালুখালী উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান আলী শেখ এবং আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী।
ফুটবল খেলার ফাইনাল ম্যাচে রাইপুর কে.এস.এম একাডেমীকে ৪-০ গোলে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
Tag :





















