Dhaka ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টঙ্গীতে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 93

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসায় আর কোনো সহযোগিতা প্রয়োজন হলে ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার তা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ফায়ার কর্মীদের দেখতে গিয়ে তিনি বলেন, চারজন ফায়ার সার্ভিসের কর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন জানান, চারজনের মধ্যে দুজন ১০০ শতাংশ, একজন ৪২ শতাংশ এবং একজন ৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তিনজনকে এইচডিইউতে এবং একজনকে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে রাখা হয়েছে। প্রটোকল অনুযায়ী তাদের চিকিৎসা চলছে এবং প্রয়োজনে অপারেশনের ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টঙ্গীতে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ১২:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫